প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2026, 10:39 AM
মনোহরগঞ্জে ফুল দিয়ে ছাত্র দলের অভিনব প্রতিবাদ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় ঘটেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন, যার ফলে পাসের হার নেমে এসেছে মাত্র ১৭.৬৭ শতাংশে। এমন নজিরবিহীন ও লজ্জাজনক ফলাফলের প্রতিবাদে কলেজ প্রশাসনের বিরুদ্ধে এক ব্যতিক্রমী অবস্থান নিয়েছে স্থানীয় ছাত্রদল।
রবিবার (১নভেম্বর) উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কলেজে গিয়ে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই অভিনব প্রতিবাদ জানান। ছাত্রদল নেতাদের মতে, ৩০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫৩ জন পাস করার এই ভয়াবহ ব্যর্থতার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোনোভাবেই এড়াতে পারেন না। শিক্ষকদের ফুল দিয়ে জানানো এই নীরব ও ব্যঙ্গাত্মক প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আবারো আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করেন পো...
বুড়িচংয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
মো.জাকির হোসেন। সোমবার ২ নভেম্বর দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপ...
কুমেকে চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানি, দালালের জালে রোগীরা
জাহিদ পাটোয়ারীচিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নেই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। বহির্বিভাগ...
কুমিল্লায় মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় বয়স ১০ বছরের এক শিশুর...
মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
কাজী নজরুল ইসলাম চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলে...
রোগী নয়, অ্যাম্বুলেন্সে যাচ্ছিল ১৬ লাখ টাকার মাদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল সাব-ইন্সপেক্টর রেজওয়ান এ...