প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 12:04 AM
হোমনায় মরহুম এম কে আনোয়ার স্মতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মরহুম এম কে আনোয়ার স্মৃতি স্মরণে ডবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ২৯ নভেম্বর শনিবার বিকেলে হোমনা আদর্শ উ”চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করে। আজকের ফাইনাল খেলায় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইব্রেকারে আলীপুর একাদশকে হারিয়ে হোমনা সদরের দাদন স্যার ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হোমনার সাহেব বাড়ি যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মো. জহিরুল হক জহর।
প্রধান অতিথি ছিলেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক,উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবিব, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল হক সরকার, বিএনপি নেতা মো. মজিবুর রহমান, মো. আলমগীর সরকার, পৌর সভার সাবেক কাউন্সিলর মো. রাজ মিয়া ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মো. কামাল উদ্দিন মো. জামান মিয়া, মো. জাকির হোসেন, মো. মামুনুর রশিদ টুটুল, মো. রিয়াদ, মো. সাজ্জাদ হোসেন, মো. আল আমিন প্রমুখ। খেলা পরিচালনা করেন মো. সফিকুল ইসলাম মুন্না, মো. ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক কবি দেলোয়ার। ফাইনাল খেলাটি উপভোগ করতে আদর্শ উ”চ বিদ্যালয় মাঠে সহস্রাধিক দর্শক উপ¯ি’ত ছিলেন। পরে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...