প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 10:02 AM
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্কুল মাঠে এ সংবাদ সম্মেলন হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করেন ব্রাহ্মণবাড়িয়া টিভি- এমন দাবী করা হয় সংবাদ সম্মেলনে।
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এই নিউজের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের সময় স্কুলের অনান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী- অভিভাবকদের অনেকে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর বলেন, ব্রাহ্মণবাড়িয়া টিভিতে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। স্কুল ও আমার সুনাম নষ্ট করার জন্য এটি করা হয়েছে। তিনি বলেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে আমি উজানচর স্কুলের টাকা দিয়ে হোমনা বাড়ি করেছি কিন্তু আমি উজানচর স্কুলে যোগদান করি ২০১৫ সালে আর বাড়ি ক্রয় করি ১৯৯৭ সালে। আর স্কুলের হিসাবের বিষয়টি কেউ চাইলে সরকারি বা আধা সরকারি অডিট ফার্ম দিয়ে অডিট করতে পারে এবং স্কুলের ফলাফলের বিষয়টিও ভিত্তিহীন। এই স্কুলের ফলাফল বরাবরই ভালো এবং উপজেলায় প্রথম দ্বিতীয় হয়।
সংশ্লিষ্ট প্রতিবেদক আমার কোনো বক্তব্য নেয়নি এবং আমাকে আওয়ামী ট্যাগ দেয়ার চেষ্টা করা হয়।এই নিউজের প্রতিবাদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...