...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2026, 10:00 AM

...
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা News Image

এমরান হোসেন বাপ্পি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে মহাসড়কের উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার

লাটিমী ও কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার নামক স্থানে বিশাল আকৃতির কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে রাখা হয়। এতে যেকোনো সময় গাছ গুলো মহাসড়কে চলাচলরত যানবাহনের ওপর ভেঙে পড়ে বড়

ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মহাসড়কের জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা এলাকায় বিশাল আকৃতির কড়ই গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। এসময়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। তাৎক্ষনিক স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে নিলে

পূনরায় যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে বুধবার সকাল সাড়ে ১১টায় মহাসড়কের চৌদ্দগ্রামের আলকরা

ইউনিয়নে লাটিমী রাস্তার মাথা নামক স্থানে স্থানীয় কৃষক তাহের আহমেদ একটি কড়ই গাছ কাটা অবস্থায় মহাসড়কের দিকে ঝুঁকে থাকতে দেখতে পান। তিনি সাথে সাথে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করেন। এ সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গাছটি অপসারণের পর বেলা দেড়টায় যান চলাচল স্বাভাবিক হয়। 

এছাড়াও একই কায়দায় মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারস্থ ফুড ভিলেজের সামনে চট্টগ্রামমুখী লেনে একটি গাছের দুই-তৃতীয়াংশ কাটা দেখতে পেয়ে স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে

জানালে তারা গিয়ে সেটি অপসারণ করে। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মহাসড়কের তিনটি স্থানে গাছ কেটে ফেলার ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রাম ষ্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বুধবার রাত ১১টায় খবর পেয়ে মহাসড়কের গাংরা নামক স্থানে একটি গাছের বেশি ভাগ অংশ কেটে রাখা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করি। একই ভাবে বুধবার বেলা সাড়ে ১১টায় ও দুপুর ২টায় পৃথক ভাবে খবর পেয়ে মহাসড়কের লাটিমী ও নোয়াবাজার নামক স্থানে ২টি গাছের বেশির ভাগ অংশ কাটা অবস্থায় ছিলো এবং যেকোন সময়ে ভেঙ্গে পড়ে যান চলাচলে প্রতিবন্ধতা তৈরী হতে পারতো। আমরা সে গুলোও কেটে সরিয়ে ফেলি। এ সময়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ২ ঘন্টার মত যান চলাচল বন্ধ ছিলো।

সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে মহাসড়কের ৩টি স্থানে কে বা কাহারা গাছের দুই-তৃতীয়াংশ কেটে ফেলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। গাছ গুলো কেটে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরঞ্জন কুমার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা, লাটিমী ও নোয়া বাজার এলাকায় সড়কের পাশের ৩টি গাছের বেশির ভাগ অংশ কেটে সড়কের দিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়। আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহয়তায় গাছ গুলো কেটে মহাসড়ক ঝুঁকিমুক্ত করি। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোছাইন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩টি স্থানে গাছের বেশির ভাড় অংশ কেটে রাখা



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছা...

আয়েশা আক্তারকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir