প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Nov 2026, 8:35 PM
আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) কুমিল্লা মহানগরের উদ্যোগে কুমিল্লায় এক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী আব্দুল মান্নান ও মিয়া মুহাম্মদ নাসিম, জীবন সদস্য মো. মিজানুর রহমান ও মো. তালাত মাহমুদ মাসুম, সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তর সভাপতি মো. গোলাম মুর্তুজা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, "দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে সচল রাখতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ব্যবসায়িক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আইবিডব্লিউএফ সব সময় ব্যবসায়ীদের পাশে থেকে একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের ব্যবসায়ীরা বিশ্ববাজারেও দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবেন।" ব্যবসায়ী সম্মেলনে সভাপতির বক্তব্যে আইবিডব্লিউএফ এর কুমিল্লা মহানগরের সভাপতি মোশারফ হোসেন বলেন" কুমিল্লায় কোন চাঁদাবাজি চলবে না। যদি কোন ব্যবসায়ীর নিকট চাঁদাদাবি করা হয়। আমরা সকল ব্যবসায়ী সম্মিলিত ভাবে প্রতিহত করবো"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...