প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 12:07 AM
ইবনে তাইমিয়ার অধ্যক্ষ শফিকুল আলম হেলালের পিএইচডি ডিগ্রি অর্জন
সংবাদ বিজ্ঞপ্তি
কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মু.শফিকুল আলম হেলাল পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই ডিগ্রি অনুমোদিত হয়। তার পিএইচডির বিষয় ছিল ‘বাংলাদেশের কুমিল্লা শিক্ষাবোর্ডের কিছু সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক অবদান প্রভাবিত করার নিয়ামক সমূহের বিশ্লেষণ’। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্ট্রার্স ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে ৩০ বছর যাবৎ এ অঞ্চলে শিক্ষা প্রসারে অবদান রাখছেন। এছাড়াও তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের দায়িত্ব পালন করছেন। তিনি তার এই সফলতায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...