প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:36 PM
মনোহরগঞ্জে ধানের শীষ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, মনোহরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার নির্বাচনী নির্দেশনা লিফলেট বিতরণ এবং কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের সকল বাড়ি ও বাজার-দোকানে বিএনপি নেতা-কর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন। এই সময় প্রার্থীর পক্ষে স্থানীয় মানুষদের কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.আবুল কালামের সালাম পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, লক্ষণপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা বরকতসহ ইউনিয়ন ও স্থানীয় বিএনপি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...