প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:08 PM
কুমিল্লায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
অশোক বড়ুয়া
আজ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান বলেন, “সমাজে সুযোগ পেলে প্রতিবন্ধীরা তাদের প্রতিভা বিকশিত করতে পারে। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। যথাযথ পরিচর্যা ও শিক্ষার সুযোগ পেলে তারা মূলধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।” তিনি প্রতিবন্ধীদের সেবায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, সহকারী পরিচালক ফারহানা আমিন, তারেক সালমান, ফরিদা খানম, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, প্রয়াসসহ বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...