প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:11 PM
কুমিল্লা বইমেলায় আবৃত্তি সংসদের মনোমুগ্ধকর পরিবেশনা
নিজস্ব প্রতিবেদক
অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউনহল মাঠে চলছে নয় দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা। এই বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়—এটি সংস্কৃতি, সাহিত্য ও শিল্পচর্চাকে কেন্দ্র করে এক অনন্য মিলনমেলা হিসেবে পরিণত হয়েছে। এ আয়োজনের ষষ্ঠ দিন, বুধবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় কুমিল্লা আবৃত্তি সংসদের বিশেষ আবৃত্তি অনুষ্ঠান, যা দর্শক-শ্রোতাদের মন কাড়ে।
আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল ও সুলতানা পারভীন দিপালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসাইন আকাইদ, নির্বাহী সদস্য বিপ্লব সাহা, রাজন সাহা, এস এ এম আল মামুনসহ অন্যরা।
আবৃত্তি পরিবেশনায় অংশ নেন নবীন ও প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী—নবনিতা নৃত্তিকা দাস, প্রত্যাশা ভৌমিক ও আরাধ্যা দত্ত।
জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান বলেন, “কুমিল্লা জেলা বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়—এটি আমাদের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বই, কবিতা, গান, আবৃত্তি—সব মিলিয়ে এই মেলা সাহিত্যুসংস্কৃতির সমন্বিত এক উৎসব। তরুণ প্রজন্মকে বইয়ের কাছে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
কুমিল্লা জেলা বইমেলার এই আয়োজনকে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সকলে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। বইমেলায় বিক্রেতা, প্রকাশক, লেখক ও পাঠকদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী দর্শকদের উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে আবৃত্তির মতো শৈল্পিক পরিবেশনা বইমেলাকে আরও বেশি বর্ণময় করে তুলেছে এবং পাঠকদের বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুপ্রেরণা দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...