প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:13 PM
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি মূল্যে আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে উপজেলা খাদ্য গুদামে ২০২৫ু২৬ অর্থবছরের আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, উপজেলা স্থানীয় সরবরাহ কেন্দ্রের (এলএসডি) কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা।
বক্তারা জানান, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে মোট ৪৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। তারা বলেন, ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কৃষকদের উৎসাহিত করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
সরকারি এই উদ্যোগ কৃষকদের মুখে স্বস্তি ফেরাবে বলে আশাবাদ প্রকাশ করেন উপস্থিত কৃষকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...