প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Dec 2025, 11:15 PM
হোমনায় এসিল্যান্ডের গাড়িচাপায় শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) আহমেদ মোফাসেরের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে গাড়ির চালক তাইবুর হোসেন পলাতক। দুর্ঘটনার সময় গাড়িতে না থাকার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের। তিনি সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করার কথা বলেছেন। নিহত ফাইজারের বাবা ফাইজুল হক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে আসা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি ফাইজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়বিদারক দৃশ্যটি দেখে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। ফাইজার মা বলেন, গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল। ঘটনার খবর জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করব। টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...