প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:08 PM
মুরাদনগরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বেলাল উদ্দিন আহাম্মদ,
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ শৃঙ্খলা ও জাতীয় চেতনার সাথে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায়
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, আইসিটি কর্মকর্তা রাফীদ উদ্দিন খান, সহকারি পল্লী
উন্নয়ণ কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, “মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন।” তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করতে যথোপযুক্ত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...