প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:19 PM
যুব রেডক্রিসেন্ট সোসাইটির সন্মাননা পেলেন রূপসী বাংলার সাংবাদিক ফয়সল
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবার সকালে (৫ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বাঞ্ছারামপুর সরকারি মডেল এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট দলের টীম লিডার ইমন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ আবু জাফর,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আকাশ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ও রুপসী বাংলার প্রতিনিধি ফয়সল আহমেদ খান, । ৫-ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের যুব স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ মানবসেবা ও জাতি গঠনে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে, যা দেশের উন্নয়নে অপরিসীম প্রভাব ফেলে।’
দিনটিতে সেচ্ছাসেবীদের সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরীতে ৯ জন সেচ্ছাসেবককে বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড দেওয়া হয় উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে। সাংবাদিক ক্যাটাগরীতে রুপসী বাংলার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খান কে বিশেষ স্মারক ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়।এওয়ার্ড প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরীর অন্যরা হলেন ফায়ার সার্ভিস ( বাঞ্ছারামপুর স্টেশন), মোহাম্মদ উল্লাহ,সাজ্জাদ আহমেদ,মো: সোহেল মিয়া,আশিকুর রহমান বাবু,মো: সবুজ, সানোয়ার হোসাইন, মো:ফয়সাল এবং মো: রিয়াদ। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...