প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:18 PM
কুমিল্লায় বই মেলায় অষ্টম দিনে কবিতা আবৃত্তি ও সংগীতে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত নয় দিনব্যাপী বই মেলার অষ্টম দিনটি কেটেছে কবিতা, আবৃত্তি ও মনোজ্ঞ সংগীত পরিবেশনায়। অনুষ্ঠানের শুরুতেই “কবিকণ্ঠে কবিতা পাঠ” অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন কুমিল্লার ছয়জন কবি। স্বরচিত কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন কবি ফাহিমা মজুমদার, মানসিব জুনায়েদ চৌধুরী, এস এ এম আল মামুন, জয়াশীস বণিক, ভূঁইয়া তাজুল ইসলাম এবং খায়রুল আহসান মানিক।
বিকেলের দিকে মেলার মঞ্চ জমে ওঠে দলীয় পরিবেশনায়। আজকের সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা, ধ্বনি আবৃত্তি স্কুল ও আবৃত্তি চর্চা কেন্দ্র, কবিতাবৃত্ত কুমিল্লা এবং নটরাজ নৃত্যাঙ্গন। তাদের পরিবেশনায় আবৃত্তি, দলীয় গান ও নৃত্য পরিবেশনা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন ওস্তাদ বাবুল কৃষ্ণ বিশ্বাস, শিউলি রায়, কেয়া মনি, বাউল রাসেল, সংগীতশিল্পী নাঈম, লালন রাসেল এবং রাবেয়া। তাদের ভিন্নধর্মী পরিবেশনা মেলার সাংস্কৃতিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বইপ্রেমী পাঠক, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী ও আগত অতিথিদের উপস্থিতিতে অষ্টম দিনের আয়োজনটি হয়ে ওঠে জমজমাট। শনিবার (০৬ ডিসেম্বর) শেষ হচ্ছে এ বই মেলা।
জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান বলেন, “জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই নয় দিনব্যাপী বইমেলা কুমিল্লার সংস্কৃতি চর্চাকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয় কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে প্রতিদিনই মেলার পরিবেশ সমৃদ্ধ হচ্ছে। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থানীয় লেখকুশিল্পীদের মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...