...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন। ⁜ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ⁜ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:38 PM

...
ইনশাল্লাহ আমি ধানের শীষ নিয়েই নির্বাচন করব-হাজী ইয়াছিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও কালিরবাজারে পথ সভা News Image

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, “কুমিল্লাবাসীসহ দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটাই কোটি মানুষের চাওয়া। তিনি শুক্রবার নগরীর কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে টানা নয় দিন ধরে চলা ধারাবহিক বিশেষ প্রার্থনা, কুরআন খতম, খাবার বিতরণ ও সদকার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লা ভিত্তিক দোয়ার আয়োজন করা হয়।

পরে বাদ মাগরিব কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার জামে সমজিদের দোয়ার অনুষ্ঠানে অংশ নেন। এসময় কালিরবাজার উত্তর ইউনিয়নের কালিরবাজারে ও দক্ষিন ইউনিয়নের কমলাপুর বাজারে দুটি পথ সভায় বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, “তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আপনারা যে দোয়ার আয়োজন করেছেন, আমরা সেই অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আপনারা প্রতিটি নামাজে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন—এটাই আমাদের অনুরোধ।”

কালিরবাজার ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মনের কথা আমি জানি। বিগত ১৭ বছর ধরে আপনারা মাঠে আছেন, পাশে আছেন—এখন ভোটের সময় এসে কেন প্যাঁচ লাগছে, সেটাও বুঝি। ইনশাআল্লাহ, এই প্যাঁচ খুলে যাবে। আপনারা নিজেরাই বলুন—১৭ বছর আমি আপনাদের পাশে ছিলাম কি না? মামলা-হামলা, জুলুম-নির্যাতনের সময় আমি আপনাদের পাশে ছিলাম কি না? আপনারাও কি আমার পাশে ছিলেন না? আমরা কি দলের পাশে ছিলাম না? কোনো জুলুম-নির্যাতনই আমাদের আন্দোলন-সংগ্রাম থেকে ফিরিয়ে রাখতে পারেনি।”

তিনি আরও বলেন, “আপনারা কী চান, আমরা কী চাই, দল কী চায়—জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক দল, এখানে জনগণ যা বলবে তাই হবে। আপনারা কি চান আমি নির্বাচন করি? আমি কি ধানের শীষ নিয়ে নির্বাচন করি? নেতাকর্মীদের উদ্দেশে বলছি—ইনশাআল্লাহ, আমি ধানের শীষ নিয়েই নির্বাচন করব। আপনাদের সহযোগিতা চাই। জনগণ যা চাইবে, জনাব তারেক রহমানও তাই চাইবেন।”

হাজী ইয়াছিন বলেন, “দল থেকে যে প্রাথমিক নির্বাচন হয়েছে, এটি চূড়ান্ত নয়। এটি শুধু প্রাথমিক সিলেকশন। চূড়ান্ত খেলা আপনারাই খেলবেন। আপনাদের সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

দোয়া ও পথ সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহীদুল্লাহ রতন,  আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, মহানগর বিএনপি নেতা মনির হোসেন পারভেজ, সদর  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন  তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মনছুর নিজামী, মশিউর রহমান সজিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা। এছাড়া কালিবাজার পথ সভায় উপস্থিত ছিলেন কালিরবাজার দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালিরবাজার উত্তর ইউনিয়নের সভাপতি প্রফেসর ফরহাদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি  ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...

দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান  ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...

সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...

নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...

সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...

নাঙ্গলকোটে  শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন।
➤ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir