...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:36 PM

...
বিবিরবাজারে ভাগারজুড়ে জমে থাকে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী News Image

আয়েশা আক্তার

কুমিল্লায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার স্থলবন্দরের পাশে একটি বিশাল ও পুরোনো ময়লার ভাগাড় রয়েছে, যা দীর্ঘ ১৪ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এই ভাগাড়ে প্রতিদিন সিটি কর্পোরেশনের প্রায় ২০০ টন বর্জ্য ফেলা হয়, যার ফলে এটি একটি "ময়লার পাহাড়"-এ পরিণত হয়েছে। এর দুর্গন্ধ এবং পরিবেশ দূষণের কারণে স্থানীয় বাসিন্দা ও বিবিরবাজার স্থলবন্দরের দিকে যাতায়াতকারী হাজার হাজার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রায় চরম ভোগান্তি হচ্ছে। দূর থেকে দেখতে পাহাড়ের মতো থেকে দেখা যায়, কিন্তু এটি মাটি বা বালুর স্তূপ নয়। তীব্র দুর্গন্ধে নাকাল সাধারণ মানুষ। ময়লা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দীর্ঘদিন ধরে জমে থাকা পাহাড়সম ময়লার ভাগার এখন পুরো এলাকার জন্য ভয়াবহ পরিবেশগত অস্বাস্থকর আকার ধারণ করছে । প্রতিদিন হাজারো মানুষ চলাচল করা এই সড়কটি এখন দুর্গন্ধ, নোংরা পানি ও মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। ময়লার স্তুপ থেকে নির্গত তীব্র দুর্গন্ধে নাক-মুখ ঢেকে চলাচল করতেই বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা। তারা বলেন, এতে শুধু চলাচলে বিঘ্ন ঘটছে না, বরং ছড়াচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ময়লার দুর্গন্ধ ছড়াতে থাকলে ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগের বড় ধরনের আশঙ্কা রয়েছে।

মানুষের বাসাবাড়ি, শিল্পকারখানা ও হাসপাতালের ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আশপাশের অন্তত ১০ গ্রামের ৩০-৩৫ হাজারের বেশি মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। সিটি কর্পোরেশনের এই অভিশাপ থেকে দ্রুত মুক্তি চান স্থানীয় বাসিন্দারা।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সূত্রমতে, পৌরসভা থাকাকালীন থেকে আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া-দৌলতপুর এলাকার প্রায় ১০ একর জায়গার অধিগ্রহণ করা হয়। তারপর থেকে সেখানেই শহরের সব ধরনের বর্জ্য ফেলা শুরু হয়। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা ও সদর দক্ষিণ দুই পৌরসভাকে একত্রিত করে কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। এরপর দুই পৌরসভা মিলে মোট ২৭টি ওয়ার্ডের কলকারখানা, হাসপাতাল ও বাসাবাড়ির বেশিরভাগ ময়লা-আবর্জনা ঝাঁকুনিপাড়া-দৌলতপুরে ফেলতে শুরু করে সিটি কর্পোরেশন। বর্তমানে সেখানে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ টন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।

খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ধরে গ্রামবাসীসহ পরিবেশকর্মীরা আন্দোলন করে যাচ্ছেন। তবে গুরুত্বসহকারে কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। উল্টো গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে ময়লা-আবর্জনা ফেলে তৈরি করেছে পাহাড়-সদৃশ ময়লার স্তূপ। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। তবে সিটি কর্পোরেশনের দাবি, প্রতিদিন শিল্পকলকারখানা, হাসপাতাল ও বাসাবাড়ির যে পরিমাণ ময়লা-আবর্জনা উৎপন্ন হয়, সেই অনুযায়ী ময়লা ফেলার জায়গা নেই। তাই নতুন করে আরও ১৫ একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের চেষ্টা চলছে। পাহাড়সম ময়লা-আবর্জনা ধ্বংস করে সম্পদে পরিণত করার জন্য ইসলামিক ডেবেলভমেন্ট উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) পক্ষ থেকে ১০০ কোটি টাকা এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) পক্ষ থেকে প্রায় ৫০ কোটি টাকাসহ মোট ১৫০ কোটি টাকা কুমিল্লা সিটি কর্পোরেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার আগ পর্যন্তু মিলবে এই অর্থ। অধিগ্রহণ শেষ হলে পরিবেশ বিপর্যয় হ্রাস পাবে। একই সঙ্গে বিষাক্ত দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে স্থানীয়দের। এলাকাবাসীর দাবি—“ময়লার পাহাড় সরান, দুর্গন্ধমুক্ত পরিবেশ ফিরিয়ে দিন।”

তারা দ্রুত বর্জ্য অপসারণ, স্থায়ী ময়লার ভাগার ব্যবস্থাপনা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবি জানিয়েছেন। অন্যথায় বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। এর আগেও সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রকল্প গ্রহণের কথা একাধিকবার স্থানীয়দের বলা হলেও বাস্তুব চিত্র ছিল উল্টো। সিটি কর্পোরেশন নেয়নি কোন দৃশ্যমান পদক্ষেপ।

স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, খোলা স্থানে বর্জ্য ব্যবস্থাপনার কারণে ঝাঁকুনিপাড়া ও দৌলতপুর গ্রামের পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাজগড্ডা, খামার কৃষ্ণপুর, শুয়ারা, জগন্নাথপুর, নবগ্রাম, বালুতুপাসহ আশপাশের অন্তত ১০ গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ। এসব ময়লা-আবর্জনার স্তূপ সিটি কর্পোরেশনের জায়গা ছাড়িয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশসহ সড়কের পাশে ছড়িয়ে পড়ছে।

ঝাঁকুনিপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল হাসান বলেন, ‘এই স্থানটিতে শুরুতে কুমিল্লা পৌরসভা ময়লা-আবর্জনা ফেলা হতো। তারপর গত ১৪ বছর ধরে সিটি কর্পোরেশন প্রতিদিন টনে টনে ময়লা ফেলা শুরু করলো। এইসব আবর্জনা এখন বিশাল পাহাড়ে পরিণত হয়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। এর কারণে গ্রামবাসীর বসবাস করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ বলেন, ‘দীর্ঘদিনের এ সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয়দের চরম মূল্য দিতে হচ্ছে। পরিবেশ দূষণ না করে ময়লা-আবর্জনাকে কীভাবে নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখা যায়, সেই পরিকল্পনা সময়ের দাবি।’ পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, ‘খোলা স্থানে বর্জ্য ফেলায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ বিষয়ে সিটি কর্পোরেশনকে অসংখ্য বলা হয়েছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ প্রতিবার শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।’স্থায়ী সমাধান ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, জনদুর্ভোগ লাঘবে নতুন করে ১৫ একর জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৬-৮ মাসের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন করে দ্রুত গতিতে আইএসডিবি ও জাইকার দেড়শ কোটি টাকার পৃথক দুটি প্রকল্পের মাধ্যমে পরিবেশ বিপর্যয় কমিয়ে আনার প্রচেষ্টা। তখন ওই এলাকার মানুষও বিষাক্ত দুর্গন্ধের অভিশাপ থেকে মুক্তি পাবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir