প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:48 PM
নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদুয়া দায়রা শরীফের ৩ দিন ব্যাপী ওরছ শরীফ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রতি বছরের ন্যায় আসছে আগামী ১৪ই ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত পদুয়া দায়রা শরীফে ৩দিন ব্যাপী ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওলাদে রাসূল শামপুরী, নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ৪র্থ গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোহায়েমেন হোসাইনী ছিশ্তী আল কাদেরী (কুঃআঃ) এর ৩৫ তম বার্ষিক ওরছ শরীফ ও দায়রা শরীফের ১২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই বিশাল ওরছ শরীফের আয়োজন। ধর্মীয় ভাক-গাম্ভির্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এর ওরছ শরীফের প্রথম দিনের শুরুতেই (১৪ই ডিসেম্বর) রাত ১২.২০ মিনিটে খতমে কোরআন শরীফ আরম্ভ, দ্বিতীয় দিন (১৫ই ডিসেম্বর) সকাল ৮.০০ ঘটিকায় কুরআন খতমের মোনাজাত ও মিলাদ মাহফিল ও গোলাপ দান। বাদ এশা হতে রাত ব্যাপী তরিকা মোতাবেক সেমা কাওয়ারী ও জিকির আজকর অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন (১৬ই ডিসেম্বর) সকাল ৮.০০ ঘাটিকায় শরীয়ত ও তরিকা তালিম এবং ওয়াজ নসিয়ত, বেলা ১১.০০ ঘটিকায় পদুয়া দায়রা শরীফের বর্তমান গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মিলাদ শরীফ পাঠ এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে প্রধান মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী উক্ত ওরছ শরীফের সমাপ্তি ঘোষনা করবেন। পদুয়া দায়রা শরীফের সুত্রে জানানো হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও দুর-দূরান্ত হতে অসংখ্যা ধর্মপ্রাম মানুষ উক্ত ওরছ শরীফে অংশগ্রহন করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...