প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:52 PM
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মোহাম্মদ আরজু
মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া ও বাদাবন সংঘ এর উদ্যোগে শনিবার ৬ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২০২৫ উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল " নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করুন" । এই বিষয়ের উপর উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে তাদের চিত্র প্রদর্শন করে এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।
প্রতিযোগীদের অভিভাবক ও অন্যান্য শ্রেণী-পেশার নাগরিকগনের পর্যবেক্ষণ ও উপস্থিতিতে অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত আয়োজনে এআরডি-ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান এর সভাপতিত্বে সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভী, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এআরডি-ব্রাহ্মণবাড়িয়া, মো: ছায়দুল ইসলাম খান, সহকারী অধ্যাপক নবীনগর সরকারি কলেজ, নিয়াজ মুহম্মদ খান বিটু, সাধারন সম্পাদক, শিশু নাট্যম ব্রাহ্মণবাড়িয়া, এডভোকেট সৈয়দা ফাহিমা বেগম ও চিত্র শিল্পী মো: বাবুল মিয়া। প্রতিযোগিতা শেষে উপস্থিত সকলের মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...