প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:43 PM
শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি
কাব স্কাউট’স এর সর্বোচ্চ পুরষ্কার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ এবং স্কাউট’স এর সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ দুটি অর্জন করেছে ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল এর নবম শ্রেণির মেধাবী ছাত্র দেবোত্তম বহ্নি সেন। গত ৬ ডিসেম্বর লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম।
স্কাউট’স এর সেবা মন্ত্রে উদ্দীপ্ত দেবোত্তম বহ্নি সেন, কঠোর অধ্যবসায়, নিষ্ঠা, দৃঢ়তা, একাগ্রহতা দিয়ে মূল্যায়নের অনেকগুলো ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ জন্য সে ইউনিট লিডারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। দেবোত্তম ইতিমধ্যে সঙ্গীত, আবৃত্তি, বিতর্ক, কুইজ, বইপড়া, ছবি আঁকা সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য পুরষ্কার অর্জন করেছে। সে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, বাংলাদেশ শিশু একাডেমি, কুমিল্লা আর্ট এন্ড মিউজিক স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করছে। দেবোত্তম কুমিল্লা জিলা স্কুল বিজ্ঞান প্রজেক্ট ক্লাব, উৎস খেলাঘর আসর ও বাচিক শিল্পচর্চা কেন্দ্র কুমিল্লার নির্বাহী সদস্য এবং কুমিল্লা জিলা স্কুল স্কাউট ইউনিট, বিতর্ক ক্লাব, বিশ্ব সাহিত্য কেন্দ্র, অনিমা-রথীন্দ্র স্মৃতি পাঠাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য। দেবোত্তম বহ্নি সেন ভবিষ্যতে মানুষ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...