...
শিরোনাম
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ ⁜ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার ⁜ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩ ⁜ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত ⁜ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ⁜ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী! ⁜ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:47 PM

...
ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তাশফিকুল আলম শিহাব, যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ ভূইয়া এবং সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব মো. মেহেদী হাসান।

লিখিত বক্তব্যে তারা জানান, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া একই কমিটির যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ ভূইয়াকে পা কেটে ফেলার হুমকি প্রদান করেন, যা তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী বর্তমানে দেশের সব উপজেলা ও ইউনিয়ন কমিটি স্থগিত থাকা সত্ত্বেও আহবায়ক দিদারুল আলম ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ তিনটি ইউনিয়নে মৌখিক কমিটি ঘোষণা করেছেন। এছাড়া আহবায়ক নিজ ইউনিয়নে একজন ছাত্রলীগ নেতাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ছাত্রদলের মৌখিক কমিটি ঘোষণা করেছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

এ সময় তারা বলেন, কমিটি নিয়ে প্রতিবাদ করার কারণেই সোহেল আহমেদ ভূইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তার কোনো ক্ষতি হলে এর দায়ভার আহবায়ক দিদারুল আলম ভূইয়াকেই নিতে হবে। নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের কাছে এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তারা বলেন, এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক অথবা অপকর্মে জড়িতদের অবিলম্বে বহিষ্কার করা হোক। ছাত্রদলে ক্ষমতার অপব্যবহার বা সন্ত্রাসের কোনো স্থান নেই। শেষে তারা বাংলাদেশ, বিএনপি ও ছাত্রদলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা তাইয়েব হাসান আদর, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিব, দুলালপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সদস্য শাহরিয়ার ইসলাম জয়, মো. মহিবুল ইসলাম ভূইয়া, আফরান, মো. আকাশ, আফসারুল ইথার, নাঈমুর রহমান দূর্জয়সহ দলীয় নেতাকর্মীরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ

আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...

শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার

মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
➤ শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
➤ বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
➤ দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
➤ বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
➤ বাঙ্গরায় গৃহবধূ লক্ষ্মীরানীর রহস্যজনক মৃত্যু, লাশ হাসপাতালে রেখে পালালো স্বামী!
➤ ৮ বছর ভারতে পালিয়ে থেকা সাজাপ্রাপ্ত শরীফ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir