প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:52 PM
দু’বছর পর কুমিল্লা স্টেডিয়াম মাঠে ফিরলো ক্রিকেট
নিজস্ব প্রতিবেদক
দু’বছর পর কুমিল্লা স্টেডিয়াম মাঠে গড়াল আবার ক্রিকেট। গতকাল রবিবার কুমিল্লা ১ম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধনের মধ্যদিয়ে দু’বছর পর আবার ক্রিকেট ফিরে পেয়েছে তার প্রাণ। আর এতে উচ্ছসিত ক্রিকেটার কোচ ক্রিকেট সংশ্লিষ্ট অন্যান্যরা। কুমিল্লা স্টেডিয়াম মাঠটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ থাকায় দু’বছর ক্রিকেট খেলার সুযোগ পায়নি ক্রিকেটাররা। এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বিসিবি’র বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর বেশ আলোচনার ঝড় তুলেন। সম্প্রতি তিনি কুমিল্লা স্টেডিয়াম মাঠে প্রিয়জন আড্ডায় অংশ নিয়ে ঘোষণা দিয়েছিলেন খুব শীঘ্রই কুমিল্লা স্টেডিয়াম মাঠে ক্রিকেট ফিরবে। তাঁর এ ঘোষণা অনুযায়ী জেলা ক্রিকেট উপকমিটি প্রথম বিভাগ ক্রিকেট লীগ আয়োজনের প্রস্তুতি শুরু করে। রবিবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট মৌসুমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. রেজা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসিফ তরুণাভ, কাজী গোলাম কিবরিয়া এবং খালেদ সাইফুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, সাবেক জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক ইমদু, ক্লাব অফিশিয়াল মাহবুবুল আলম চপল, সাইফুল আলম বাবু, আল আমিন ভুইয়া, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট সদস্য হাবীব মোবাল্লেগ জেমস। এ সময় ক্লাব কর্মকর্তা, কোচরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে নিয়মিত লীগ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ মৌসুমে নতুন প্রতিভা উঠে আসবে এবং কুমিল্লার ক্রিকেট আরও শক্তিশালী ভিত্তি পাবে। লীগ শুরু হওয়ায় সারা বছর প্রশিক্ষণ নেওয়া নতুন প্রজন্মের ক্রিকেটাররা বেশ উচ্ছসিত। অনেকেই প্রথমবারের মতো কুমিল্লা স্টেডিয়াম মাঠে ক্রিকেট লীগ খেলার সুযোগ পেয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলতি মওসুমে দুইটি গ্রুপে মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। লীগজুড়ে বিভিন্নদিনে স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের ম্যাচেও খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...