...
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা ⁜ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ ⁜ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 7:01 AM

...
করোনার নতুন ঢেউ মোকাবেলায় তৎপর বুড়িচং ও ব্রাহ্মণপাড়া প্রশাসন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লায় আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসে মোট ৬৭টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২.৫ শতাংশ।

করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একই উপজেলার হেলাল নামের একজন রয়েছেন।

করোনার নতুন এ সংক্রমণ মোকাবিলায় কুমিল্লা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সক্রিয় অবস্থান নিয়েছে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা জানান, “আমরা ১০টি বেড প্রস্তুত করেছি। অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ বাড়ানো হচ্ছে। চিকিৎসকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা প্রচারও জোরদার করা হচ্ছে। আপাতত করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, “গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত রোগী এবং স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দ্রুত পরীক্ষা নিশ্চিতের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের চাহিদা পাঠানো হয়েছে। আমরা বুথ স্থাপনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও জানান, উপজেলায় এখনো পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা মজুত রয়েছে। সংক্রমণ বাড়লে নতুন করে টিকাদান কেন্দ্র চালু করা হবে। চিকিৎসক, ওষুধ, অক্সিজেন ও অন্যান্য যন্ত্রপাতিও প্রস্তুত রয়েছে। পাশাপাশি আলাদা করে করোনা আইসোলেশন ওয়ার্ড চালুর কাজও চলছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সর্বদা মাস্ক ব্যবহার, ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখা, হাঁচি-কাশির সময় বাহু বা টিস্যু ব্যবহার করা, এবং অশুদ্ধ হাতে চোখ, মুখ ও নাক স্পর্শ না করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “আমরা করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্য বিভাগকেও সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সকলে সচেতন থাকলে এবং আল্লাহর ওপর ভরসা রাখলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।”

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, “জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।”



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...

হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...

মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...

কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...

প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...

​নিজেস্ব প্রতিবেদক​কুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা
➤ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir