প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:29 PM
নাঙ্গলকোটে ১শ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে প্রশাসন
সাইফুল ইসলাম, নাঙ্গলকোট
ঢাকা-চট্রগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট পৌরবাজার রেলগেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পূর্বপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১শ টি দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে প্রশাসন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রেলওয়ে বিভাগীয় স্টেট অফিসার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রেলপথের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযানে অংশ গ্রহণ করেন। এসময় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। এতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ১শটি দোকানপাট ভ্যাকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
দোকান মালিকরা অভিযোগ করে বলেন, কোন ধরণের পূর্ব নোটিশ প্রদান না করে তাদের দোকান ঘরগুলো উচ্ছেদ করা হয়। এতে তাদের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদেরকে পথে বসতে হয়েছে ।
রেলওয়ে বিভাগীয় স্টেট অফিসার মোঃ খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। তাদেরকে বার বার নোটিশ প্রদান এবং মাইকিং করার পরও তারা দখল ছাড়েনি। ফলে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পর্যায় ক্রমে সারা দেশে এ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...