প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Dec 2025, 12:06 AM
ব্রাহ্মণপাড়ায় মারামারি করা সেই দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারির ঘটনায় জড়িত দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাঠানো তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশ অনুযায়ী চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে ও অপর সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রাথমিকভাবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দুপুরে চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক শিক্ষক অপর শিক্ষককে চেয়ারে ফেলে গলা চেপে ধরে রেখেছেন। এ সময় এক নারী শিক্ষকের আতঙ্কিত কণ্ঠে সাহায্যের আবেদনও শোনা যায়।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই শিক্ষকের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন উত্তেজনার একপর্যায়ে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি ধারালো বঁটি হাতে নিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তখন সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন। পরে অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস।
বিষয়টির সত্যতা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। এ ঘটনায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত ও অপর শিক্ষককে শোকজ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...