...
শিরোনাম
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী ⁜ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা ⁜ মেসিদের একাদশ কেমন হতে পারে ⁜ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম ⁜ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব ⁜ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর ⁜ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১ ⁜ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা ⁜ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন ⁜ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ⁜ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 11:13 PM

...
কুমিল্লায় মনোনয়ন সংগ্রহ করলেন ৩৯ প্রার্থী বিএনপি-১৭ জামাত-৮ এনসিপি’র-১ স্বতন্ত্র-৫ News Image

আয়েশা আক্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে গত ৫ দিনে কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ৩৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। রোববার থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে, জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।

কুমিল্লা জেলার ১১ টি আসন থেকে এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সর্বাধিক ১৭টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮টি, এনসিপি ১টি, স্বতন্ত্র ৫টি, বাংলাদেশ কংগ্রেস ১টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২টি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি ১টি, মনোনয়ন সংগ্রহ হয়েছে। এ বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়।

রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়ের তথ্য মতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার বিকল্প হিসেবে খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মনিরুজ্জামান বাহলুল।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তিতাস উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-০৩ (মুরাদনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খোরশেদ আলম।

কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন জন, তারা হলেন- মঞ্জুরুল আহসান মুন্সী, এফএম তারেক মুন্সী, আবদুল আউয়াল খান। এ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম শহিদ।

কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোবারক হোসাইন দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ।

কুমিল্লা-০৬ (সদর-সদর দক্ষিণ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ। কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মাওলানা মোশাররফ হোসেন।

কুমিল্লা-০৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ  করেছেন তিনজন - জামায়াতে ইসলামীর শফিকুল আলম হেলাল ও স্বতন্ত্র পদে মফিজ উদ্দিন। বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সাতটি, এর মধ্যে বিএনপি থেকে যে পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এর মধ্যে বিএনপি প্রার্থী আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা, ইয়াসির মো. ফয়সাল আশিক (২টি) রয়েছেন। এছাড়া জামায়াত প্রার্থী সৈয়দ একেএম সারোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুইয়া।

কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা, গণফ্রন্ট আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন একজন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, দুই জন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছে, আমরা বলেছি- নির্বাচন কমিশন যেভাবে বলবে আমরা সেভাবেই ব্যবস্থা নিব। আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলছি এবং তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি। তিনি আরো বলেন, কুমিল্লার ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদপুরে নিহত অজ্ঞাত  যুবকের বাড়ি সিলেট
চাঁদপুরে নিহত অজ্ঞাত যুবকের বাড়ি সিলেট

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের  মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় চাঁদপুর সদর উপজেলার...

বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী| কন্যাসন্তানে...

সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা

এফএনএস বিদেশ: হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যা...

মেসিদের একাদশ কেমন হতে পারে
মেসিদের একাদশ কেমন হতে পারে

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।তবে পা হ...

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ...

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বা...

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
➤ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
➤ মেসিদের একাদশ কেমন হতে পারে
➤ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
➤ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
➤ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
➤ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
➤ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
➤ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন
➤ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir