প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Dec 2025, 10:15 PM
বুড়িচংয়ে মাহফিলের গেট ভাংচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচংয়ে রাজনৈতিক ইস্যু জড়িয়ে মাহফিলের গেট ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টায়। অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পীর মাওলানা গিয়াস উদ্দিন আত্ব- তাহেরি (ব্রাহ্মণবাড়িয়া)ওয়াজ করিবেন বাদ এশা ও প্রধান আকর্ষণ আল্লামা সৈয়দ মোকাররম বাড়ি (চট্টগ্রাম)ওয়াজ করিবেন বাদ মাগরিব এবং প্রধান অতিথি হিসেবে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এটিএম মিজানুর রহমান উপস্থিত থাকার কথা। কুমিল্লা সিলেট মহাসড়কের দেবপুর বাজারের পূর্ব পাশে মইনপুর সড়কে স্থাপিত মাহফিলের এই গেইট ভাঙ্গাকে কেন্দ্র করে এলাকার মধ্যে বিরূপ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মত প্রদর্শন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেবপুর বাজারের জনৈক ব্যবসায়ী বলেন- এটা রাজনৈতিক ধরনের একটা ব্যাপার ছিল এজন্য গেটকে ভেঙ্গে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়- কামাল গংরা ক্ষুব্ধ হয়ে -পীর মাওলানা গিয়াস উদ্দিন আত্ব- তাহেরির,(ব্রাহ্মণবাড়িয়া) ও প্রধান আকর্ষণ আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি( চট্টগ্রাম) মত জন নন্দিত এ বক্তাদের আগমন উপলক্ষে নির্মিত গেইট ভাংচুর করে যা কারো কাম্য হতে পারে না। তবে জনমনে প্রশ্ন উঠছে কে এই কামাল?
এদিকে, মাহফিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়- গেইট ভাঙচুর করা হলেও যে কোন মূল্যে উক্ত ওয়ায়েজীনে কেরামগণ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের কে নিয়ে ইনশাআল্লাহ ২৮ ডিসেম্বর মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে এলাকাবাসী ধর্ম প্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থেকে দ্বীন ও দুনিয়ার অশেষ নেকি হাসিলের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে মাহফিল কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। দেবপুর পুলিশ ফাঁড়ির প্রধান জানান- তিনি মাহফিলের গেইট ভাঙচুরের ঘটনাটি তিনি অবগত নন। তবে এ বিষয়ে বিস্তারিত জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিবেন। উল্লেখ্য,মঈনপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আসছে ২৮ ডিসেম্বর ২০২৫ ইং রোজ রবিবার, বাদ যোহর হতে ৬ষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলটি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মঈনপুর জামে মসজিদ মাঠ সংলগ্ন দেবপুর বাজারের পূর্বদিকে অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...