প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:11 PM
লালমাইয়ে শহীদ হাদি স্মরণে জামায়াতের দোয়া
নিজস্ব প্রতিবেদক, লালমাই
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা জাগ্রত কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় কুমিল্লার লালমাইয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাকই উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ভাবকপাড়া ফোরকানিয়া মাদরাসা মাঠে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
বাকই ইউনিয়নের জামায়াতের সাবেক আমীর মাওলানা মাওলানা সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাছান আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর, সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মেসবাহুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নঈম উদ্দিন সিদ্দিকী, বাকই উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, জুলাই আন্দোলনে শহীদ হাদি'র আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার আদর্শ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহিদ করে বাংলাদেশের অগ্রযাত্রা কে থামানো যাবে না।হাদির জানাজা নামাজে লাখ লাখ মানুষের উপস্থিতি তার প্রমাণ। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও তৎপর হতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি’র হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে।
আলোচনা শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুন নূর। এ সময় তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...