প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:10 PM
চৌদ্দগ্রামে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়ির লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, মরহুমা জাহেরা খাতুন ও হাসিনা বেগমের আত্মার মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়া বাড়িতে এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সাবেক ছাত্রনেতা মো. আবুল কালাম ভূঁইয়া লিটন, বিশিষ্ট সমাজসেবক মো. আইউব আলী ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর ভূঁইয়া, ¯’ানীয় জামায়াত নেতা মো. জামশেদ হাজারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
¯’ানীয় সূত্রে জানা গেছে, লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে আসছেন। এছাড়াও এলাকার অসহায় মেয়েদের বিয়ে, স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান সহ তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং অসহায়দের ঘর নির্মাণ করে দেওয়া সহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে তার মা-বাবার আত্মার মাগফিরাত কামনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তার বড় ভাই আবুল কালাম ভূঁইয়া লিটন বলেন, ফালগুনকরা গ্রামের অসহায়দের কল্যাণে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। হতদরিদ্র ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আমার ভাই লন্ডন প্রবাসী নাসির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন তার প্রচেষ্টা চালিয়ে যা”েছন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। আগামীদিনে যাতে অত্র এলাকার মানুষের জন্য আমরা আরো ভালো কিছু করতে পারি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...