প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:14 AM
কৃষি প্রযুক্তিতে যান্ত্রিকীকরণ এবং টেকসই উৎপাদনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে - কৃষিবিদ আইউব মাহমুদ
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
আমাদের দেশ কৃষি প্রধান দেশ। পার্টনার প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা, যান্ত্রিকীকরণ এবং টেকসই উৎপাদন ব্যবস্থার জোরদার করতে হবে।
দেবীদ্বার ‘পার্টনার কংগ্রেস’র কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহ্মুদ ওই বক্তব্য তুলে ধরেন। তিনি আরো বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়ন। সর্বোপরি বলব, কৃষি ব্যবস্থার আধুনিকায়নে স্মার্ট কৃষি, স্মার্ট কৃষক এবং স্মাট কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাতে হবে।
সোমবার (২৩ জুন) দিনব্যাপী কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ’র হলরুমে, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫’র সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়।
দেবীদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে এবং সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান’র সঞ্চালনায় উক্ত ‘পার্টনার কংগ্রেস’র উদ্বোধন করেন, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহ্মুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার কংগ্রেসের কুমিল্লা অঞ্চলের সিনিয়র কর্মকর্তা সারোয়ার জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষক এমদাদুল হক, মো. ওসমান সরকার, কৃষাণী নূরজাহান বেগম প্রমূখ।
উক্ত কর্মশালায় ৩৫ জন কৃষক, ৩৫ জন কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বেসরকারী সংস্থা, সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রায় ১শ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্যাকেজ প্রযুক্তি ব্যবহার, কৃষিতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং কৃষি-ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্পের কার্যকর ভূমিকা থাকবে। কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বৃক্ষ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...
সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...
সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...