প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 11:33 PM
নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আইন শৃঙ্খলাবাহিনীকে আরো সতর্ক থাকতে হবে কুমিল্লা জেলা প্রশাসক
আয়েশা আক্তার
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং দ্রুত বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী রুবাইয়াত ফয়সাল আল মাসুম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান এবং ইউএনওগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিরসন নিয়ে আলোচনা হয়। জুলাই শহীদদের কবরের কাজ নিয়ে আলোচনা করা হয়। কবরের কাজ যেনো সঠিকভাবে হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি করতে বলা হয়। গৃহহীন জুলাই শহীদ ও আহতদের ঘর নির্মাণ করার জন্য বলা হয়। জানানো হয় মুরাদনগর উপজেলায় আহত গৃহহীন জুলাই যোদ্ধার জন্য ঘর করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিষয়গুলো মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকতে হবে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, নথি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যার যার অবস্থান থেকে সচেতনতা জরুরি। যার যার অফিস স্থাপনার বিশেষ গুরুত্ব সহকারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের জন্য সকল দপ্তর প্রধানকে আহবান জানানো হয়। নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...