...
শিরোনাম
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো ⁜ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি ⁜ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল ⁜ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’ ⁜ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের ⁜ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Dec 2025, 8:49 PM

...
মস্কোয় গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত News Image

এফএনএস বিদেশ

রাশিয়ার মস্কোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষস্থানীয় এক জেনারেল নিহত হয়েছেন। গতকাল সোমবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। খবর এএফপির। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ, তিনি রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। রাশিয়ার বড় অপরাধের তদন্তকারী সংস্থা ‘তদন্ত কমিটি’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ হিসেবে গণ্য করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তের উদ্দেশ্য এই হামলার সঙ্গে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার মূল ভূখণ্ড এবং রুশ অধিকৃত অঞ্চলগুলোতে একাধিক সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থি প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য মস্কো বরাবরই কিয়েভকে দায়ী করে আসছে। জেনারেল ফানিল সারভারভের এই মৃত্যু রাশিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটা সামরিক কর্মকর্তাদের ওপর হামলার ধারাবাহিকতারই অংশ। এর আগে, চলতি বছরের এপ্রিলে মস্কোর কাছে এক গাড়ি বিস্ফোরণে নিহত হন জেনারেল স্টাফের ডেপুটি জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। ২০২৪ সালের ডিসেম্বরে রুশ রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ পরে এই হামলার দায় স্বীকার করেছিল। ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে ভাস্কর্য বিস্ফোরণে নিহত হন প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন। ২০২২ সালের আগস্টে গাড়ি বোমা হামলায় প্রাণ হারান উগ্র জাতীয়তাবাদী তাত্ত্বিক আলেকজান্ডার ডুগিনের মেয়ে দারিয়া ডুগিনা। রুশ গোয়েন্দা সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে চিরুনি অভিযান শুরু করেছে। ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে খোদ রাজধানীর বুকে এমন উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...

কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি

‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...

ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল

বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...

দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
➤ কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
➤ ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
➤ দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
➤ ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir