...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:50 AM

...
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ News Image

জাহিদ পাটোয়ারী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাছিবুর রহমান পরাগ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ছেলে। তবে তাঁর পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।

মনোনয়ন ফরম সংগ্রেহের বিষয়ে জানতে চাইলে রমজানুল করিম বলেন, বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তাঁর ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে আমাকে বলেন। তাদের কথামতো আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এর ছেয়ে বেশি কিছু আমি জানিনা।

এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে যোগাযেগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, বিভিন্ন মাধ্যমে গতকাল রাতে বিষয়টি জেনেছি। মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও আমি জানি না। আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটাই চূড়ান্ত।

উল্লেখ্য-১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেন। ১২ ডিসেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন। এরপর ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।





ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir