...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:49 AM

...
মনোনয়ন বদলের দাবিতে কাফনের কাপড়ে মহাসড়কে বিক্ষোভ News Image

সোহেল রানা, চান্দিনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে চান্দিনা বাস স্টেশন এলাকায় মহাসড়কে কিছু সময় অবস্থান নেন। এসময় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিএনপিতে যোগদানের দিনই তাকে কুমিল্লা-৭ আসনের দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন মনোনয়ন থেকে বঞ্চিত হন। ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. রেদোয়ান আহমেদের বিএনপিতে যোগদানের ঘোষণা দেওয়া হয়। একই দিন দুপুর ২টায় তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আতিকুল আলম শাওনের সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এতে চান্দিনার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

উল্লেখ্য, ড. রেদোয়ান আহমেদ ২০০৬ সালে বিএনপি ত্যাগ করেন এবং ২০০৭ সালে কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে গঠিত এলডিপিতে যোগ দিয়ে মহাসচিবের দায়িত্ব নেন।

অন্যদিকে, ২০০৬ সালের পর থেকে আতিকুল আলম শাওনের পিতা খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্ব দেন। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করতে পারেননি। মৃত্যুর আগ পর্যন্ত (২০১৮) তিনি চান্দিনা উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর শাওন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আতিকুল আলম শাওন কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে তিনি ভোটারদের কাছেও পরিচিত মুখ। ইউনিয়ন থেকে ওয়ার্ড-সবখানেই নিয়মিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। তার প্রতিটি কর্মসূচিতে লক্ষণীয় জনসমাগম দেখা যাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময় শাওন একাধিকবার হামলার শিকার হন এবং রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাবরণও করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া। বক্তারা স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মুন্সী, পৌর যুবদলের আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ খাঁন ও সদস্য সচিব কাইউম খাঁন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন ও সদস্য সচিব হানিফ মুন্সীসহ আরও অনেকে। উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, ১৩টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir