প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 11:09 PM
মুরাদনগরে এক কেন্দ্রে ভোট দিতে যেতে পারি দিতে হয় আরেক কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরের পাহারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে দীর্ঘ ৪০-৫০ বছর যাবত ভোটার স্বস্তির সাথে ভোট দিলেও পতিত আওয়ামী লীগ সরকার ভোট চুরির সুবিধার্থে ভোট কেন্দ্র পরিবর্তন করে ডেকরিপাড় ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে নিয়ে যায়। আওয়ামী লীগের আধিপত্য ও আরেকটি কেন্দ্র পার হয়ে ৪/৫ কিলোমিটার রাস্তা পারি দিয়ে ভোট কেন্দ্রে যেতে হয়।যার ফলে ডেকরিরপাড় কেন্দ্রে ভোটাররা যেতে চান না যার কারনে ভোটার উপস্থিতি থাকে স্বল্প। অধিকাংশ ভোটারের বাড়ি পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের আশেপাশে তবুও আওয়ামী লীগ ভোট চুরির সুবিধার্থে ডেকরিরপাড় ফোরকানিয়া মাদ্রাসায় কেন্দ্র নিয়ে সংঘাত তৈরি করে। বিশেষ করে ভোট কেন্দ্র পরিবর্তন করায় ৯ নং ওয়ার্ডের ভোটারগন ৮নং ওয়ার্ডের কেন্দ্র পার হয়ে ডেকরিরপাড় কেন্দ্রে যেতে হয় এতে ৮ নং ওয়ার্ডের ভোটারদের সাথে সংঘর্ষের সম্ভবনা ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে। এমতাবস্থায় আওয়ামী লীগের ভোট চুরির কৌশল পরিবর্তন করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করতে ভোট কেন্দ্র পরিবর্তন করে পূর্বের কেন্দ্র পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র পূর্নবহালের দাবি ৯ নং ওয়ার্ডের জনগণের।
এ বিষয়ে পাহারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ শিকদার বলেন - বিগত ৩ টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারে সে জন্য সকল সংঘাত এড়াতে পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় পূর্বের ন্যায় আবারো কেন্দ্র দেওয়ার জোর দাবি জানাই। অন্যথায় সকল বিশৃঙ্খলা /সংঘাতের দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম ভুঁইয়া বলেন- আমরা ২২০০ ভোটার পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসার আশেপাশের আমাদেরকে উপেক্ষা করে আরেক কেন্দ্র পারি দিয়ে আওয়ামী লীগ ভোট চুরির সুবিধার্থে ডেকরিরপাড় ফোরকানিয়া মাদ্রাসায় কেন্দ্র নিয়ে যায়। আমরা সেই কেন্দ্র পরিবর্তন করে আবারো পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র পূর্নবহালের জন্য আমরা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব,জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছি। আশাকরি নির্বাচন কমিশন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করতে পাহাড়পুর এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় কেন্দ্র পূর্নবহাল করবে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন- কেন্দ্রটি ১৮ সালের পরে পরিবর্তন করা হয়েছে। আরেকটি কেন্দ্র পার হয়ে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সংঘর্ষের শন্কা থাকে। আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছি আশাকরি সমাধান হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...