প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:45 AM
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন মোস্তফাপুরে মিলাদ, দোয়া, ফিতা কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট প্রাইভেট লিমিটেড গ্রুপ জিএম মিস্টার চেন লি সিয়ং।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড জিএম রাজেশ সরকার, রিজিওনাল ম্যানেজার মানব কুমার সাহা, এরিয়া ম্যানেজার নাজমুস সাকিব মজুমদার,
ল্যান্ড ওনার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহাবুব আলম চৌধুরী প্রমুখ। এসময় নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের অন্যান্য কর্মকর্তা এবং ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির কার্যক্রম, পণ্য সরবরাহ ও কুমিল্লা অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কোম্পানির কর্মকর্তারা জানান, কুমিল্লায় নতুন সেলস অফিস ও ডিপো চালুর ফলে এ অঞ্চলের ডিলার ও গ্রাহকদের কাছে নিপ্পন পেইন্টের পণ্য সরবরাহ ও সেবা কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...
নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে...