প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:36 AM
ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী হরিমঙ্গল ও শশীদল উত্তরপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিমঙ্গল এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে কুমিল্লাগামী সড়কসংলগ্ন মোমিনুল হকের ধানখেতের দক্ষিণ-পশ্চিম কোণের কাদাপানির ভেতর থেকে ২২টি ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ শশীদল (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর পরোয়ানাভুক্ত আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল মিয়া (নাম-পরিচয় অনুযায়ী), পিতা মো. গিয়াস উদ্দিন। তিনি উপজেলার শশীদল (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জিআর পরোয়ানা ছিল। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...