প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Sep 2026, 8:35 AM
তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠন
আওয়ামী লীগের ৮জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। উপজলার বিভিন্ন স্থান
থেকে তাদের আটকের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
তিতাস থানা সূত্রে জানা যায়, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক ও নিষিদ্ধ কার্যক্রম জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে সাঁড়াশি
অভিযানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮জনকে আটক করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যয় এ অভিযান তিতাসেও অব্যাহত আছে।
আটককৃদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান
তুষার, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাদেক
হোসেন শাওন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য আবুল
হোসেন, জগতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল
আজিজ খোকন মেম্বার, বলরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি কামরুল হাসান সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয়
সদস্য মো. ফারুক সরকার।
তিতাস থানার ওসি মমিনুল হক জানান, উপজেলার শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা ও
স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের নির্দেশনায় এই কার্যক্রম
চলমান আছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...