প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 10:10 PM
কুমিল্লায় রিটার্নিং কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক
মাহফুজ নান্টু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিদিনই মনোনয়ন সংগ্রহ, জমা ও যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তা বৈধ বা অবৈধ ঘোষণা করছেন। তবে এ প্রক্রিয়ার মধ্যেই জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, মনোনয়ন সংগ্রহ, জমা ও যাচাই-বাছাইয়ের সময় প্রায় সব প্রার্থীই পাঁচজনের বেশি সমর্থক নিয়ে কার্যালয়ে উপস্থিত হচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী, সমর্থক ও উৎসুক জনতার ভিড় লক্ষণীয় হয়ে উঠেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার সকালে মনোনয়ন পত্র যাচাই বাছাই চলছিলো। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড়। অনেকের হাতেই মোবাইল ফোন—কেউ ভিডিও করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করছেন। এই ভিড় সামলাতে নিয়োজিত পুলিশ সদস্যদের হিমশিম খেতে দেখা যায়। বিকেলেও একই পরিস্থিতি ছিলো জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
কুমিল্লা-৬ (সদর) আসনের জাসদের প্রার্থী ওবায়দুল করিম মোহন বলেন, “আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছি। কিন্তু অন্য প্রার্থীদের সঙ্গে অতিরিক্ত লোকজন এসেছে, যা নিঃসন্দেহে আচরণবিধি লঙ্ঘন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা রিটার্নিং কার্যালয়ে আসা এক প্রার্থীর সমর্থক জানান, “আগের নির্বাচনে জেলা প্রশাসকের কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যেত। মূল ফটক বন্ধসহ তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো। এবার তেমন চোখে পড়ছে না। যে কেউ কনফারেন্স কক্ষে ঢুকছে ও বের হচ্ছে। এতে প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচনী আচরণবিধি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
নিরাপত্তা বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “জেলা প্রশাসন যে পরিমাণ পুলিশ ফোর্স চেয়েছে, তার চেয়েও বেশি মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি দেখার দায়িত্ব জেলা রিটার্নিং কর্মকর্তার।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থী, তার প্রস্তাবক এবং সর্বোচ্চ নির্ধারিত সংখ্যক (সাধারণত পাঁচজন পর্যন্ত) সমর্থক মনোনয়নপত্র জমা দিতে যেতে পারেন। তবে বেশির ভাগ প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করে মনোনয়ন সংগ্রহ জমা এবং যাচাই বাছাইয়ে উপস্থিত হয়েছেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, “মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু অতিরিক্ত লোক কনফারেন্স কক্ষে উপস্থিত ছিল, যা আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...