প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Apr 2026, 9:04 AM
ব্রাহ্মণপাড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মো. ইদ্রিস মিয়া (৮৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তার হওয়া মো. ইদ্রিস মিয়া সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। ইদ্রিস মিয়া ওই কন্যা শিশুর একই বাড়ির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে ও শিশুটির পিতা জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আমার মেয়েসহ বাড়ির অন্যান্য ছোট বাচ্চারা আমার বসত বাড়ির উঠানে খেলাধুলা করিতেছিল। একপর্যায়ে হঠাৎ বিবাদী ইদ্রিস মিয়ার বসত ঘরের ভিতর থেকে আমার মেয়ের চিৎকার শুনে আমি ও আমার মাসহ বাড়ির লোকজন তাৎক্ষনিক ইদ্রিস মিয়ার বসত ঘরের সামনে যাইয়া দরজা খোলার জন্য ধাক্কা দেই। এসময় ইদ্রিস মিয়া দরজা খোলামাত্রই আমার মেয়ের কান্নাকাটি করে অপ্রস্তুত অবস্থায় ঘর থেকে বের হয়ে এলে আমার মেয়েকে কি হইছে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আমার মেয়ে জানায়, বিবাদী ইদ্রিস মিয়া আমার মেয়েকে তার বসত ঘরের ভিতর নিয়া খাটের উপর ফেলে তার পরনের পোশাক খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মালার প্রেক্ষিতে ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বুধবার (৮ এপ্রিল) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...
এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...