প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:41 PM
বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবসে র্যালী ও আলোচনা সভা
কাজী খোরশেদ আলম
''প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় দিবসটি উদযাপন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ ইসমাইল।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী সুমন, আবুল কাশেম, শাহাদাৎ হোসেন, কামরুজ্জামান, শর্মিলাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দারিদ্র বিমোচন সংস্থা ‘পাস’-এর প্রতিনিধি মোঃ কামাল হোসেন, ভরাসার সূর্যোদয় ক্লাব, বুড়িচং অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি ও সহায়ক উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা সমাজসেবার মাধ্যমে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজসেবার প্রতি আস্থা ও দায়বদ্ধতা আরও জোরদার করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...