...
শিরোনাম
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি ⁜ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ⁜ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা ⁜ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার ⁜ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত ⁜ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির ⁜ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Feb 2026, 2:11 PM

...
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস News Image

অশোক বড়ুয়া

আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলনে গিয়ে শহীদ হন সালাম, বরকত, রফিকসহ অনেকে। তাঁদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর জাতীয়ভাবে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুমিল্লার দুই কৃতি সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ১৯৪৮ সালে পাকিস্তানের পার্লামেন্টে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কুমিল্লার কৃতি সন্তান শহীদ অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দত্ত। এছাড়া ১৯৯৯ সালে জাতিসংঘে বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কুমিল্লার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে কুমিল্লা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে তাঁর নামে। বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের স্মরণে টাউন হল মাঠে নির্মিত হয়েছে একটি মুক্তমঞ্চ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সংগীতের মাধ্যমে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ আমিন উর রশিদ, জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পরে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ, জেলা শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট, ডায়াবেটিক সমিতি, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, ভিক্টোরিয়া সরকারি কলেজ, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইড সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া আলোচনা সভা, সেমিনার, শিশু-কিশোরদের জন্য মাতৃভাষাভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে শহীদ দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি  চুরি
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি

অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...

বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...

কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...

কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...

জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...

এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...

বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায়  লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫০ পদের ৫৩টিই খালি, চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তি
➤ দাউদকান্দিতে নয় আসামি গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৭ মাদকসেবিসহ গ্রেপ্তার ১০
➤ ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
➤ বস্তায় আদা চাষে বদলাচ্ছে ব্রাহ্মণপাড়ার কৃষির চিত্র, ৫০ গ্রাম বীজে মিলছে ৩ কেজি আদা
➤ এক মাসের ব্যবধানে নাঙ্গলকোটের দুই অটো রিক্সা চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার
➤ কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যান ফেডারেশন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
➤ চাঁদপুরে তিন বিচারকের প্রত্যাহার দাবি আইনজীবী সমিতির
➤ বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir