প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 11:04 PM
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর-জেলা প্রশাসক
মাহফুজ নান্টু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। শনিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্ধারিত সময়ে আপিল করতে পারবেন।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিলকৃত ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল ঘোষণা করা হয়। উল্লেখ্য, শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...