...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 11:05 PM

...
রাজনীতিতে দেশে স্বস্তির হাওয়া News Image

রূপসী বাংলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া জোড়েসোড়ে বইতে শুরু করেছে সারা দেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছিল। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছে। তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু ৩০ ডিসেম্বর তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আবারও দেশের মানুষের মনে নির্বাচন নিয়ে নেতিবাচক ধারণা তৈরী হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তাঁর জানাজায় অগণিত মানুষের অংশগ্রহণের ফলে দেশের রাজনীতিতে স্বস্তির হাওয়া বইছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে। এ সময় দলগুলোর শীর্ষ নেতারা তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকার গঠনের ক্ষেত্রে কীভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারেন এ নিয়েও আলোচনা হয়েছে। দলগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকসহ সাধারণ মানুষ। তারা বলছেন, অতীতে দেখা গেছে, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দলগুলোতে প্রতিহিংসা বিরাজ করেছে। রাজনৈতিক নেতাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এমনকি সামাজিক অনুষ্ঠানে কেউ কারও সঙ্গে কথা বলতেন না। বর্তমানে বিশেষ করে আগামী নির্বাচনে প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত নির্বাচন ঘিরে সহযোগিতার কথা বলছে। বিষয়টি রাজনীতিতে স্বস্তির ইঙ্গিত বলেই মনে করছেন তাঁরা।

জানা যায়, বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দেশের স্বার্থে মিলেমিশে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছার কথা বলেছেন জামায়াত আমির। সাক্ষাতে তারেক রহমানকে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। তারেক রহমানের উদ্দেশে জামায়াত আমির আরও বলেছেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন। ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এই দোয়া করি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও দেশের স্বার্থে ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। জামায়াত আমির বলেছেন, আগামী পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি। বিএনপি নেতারাও একই কথা বলেছেন। দল দুটি প্রতিদ্বন্দ্বী হলেও এখন পর্যন্ত পারস্পরিক সৌহার্দ অক্ষুণ্ন রেখেছে। কারণ দীর্ঘ সময় সমমনা হিসেবেই আন্দোলন, সংগ্রাম ও সরকারে থেকে কাজ করেছে।  একই দিনে গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারেক রহমান দেশের ছাত্রসমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দেন। সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান তাঁদের বলেছেন রাজনীতিতে মতপার্থক্য থাকা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। বৈঠকে বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সংশ্লিষ্টরা বলছেন, শুধু জামায়াত বা ডাকসু ভিপি নয়, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সবাই একমত পোষণ করেছে। আর এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞসহ দেশবাসী। তারা বলছেন, তারেক রহমান মায়ের অনুপস্থিতিতে দেশের সামগ্রিক রাজনীতিতে সাংগঠনিকভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি অন্য দলগুলোকেও পাশে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে সুবাতাস বইছে। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে। দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।  রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, রাজনৈতিক দলের নেতারা সমবেদনা জানানোর জন্য তারেক রহমানের কাছে গেছেন। এটা ভদ্রতা-শালীনতা। এ নিয়ে এর বেশি কিছু ভাবা ঠিক হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, তারেক রহমান বিদেশে থেকে একটি ফ্যাসিবাদী সরকারকে সরাতে নেতৃত্ব দিয়ে সাফল্য অর্জন করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী উদাহরণ। তাঁর দেশে ফেরার ফলে মানুষের মনোজগতে বলুন, রাজনৈতিক আচরণে বলুন একটা প্রভাব পড়বে। তাঁর দেশে ফেরার কারণে দেশের মধ্যে যেসব অস্থিরতা বিরাজ করছে সেগুলো অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে নতুন বাংলাদেশে তারেক রহমানের ইতিবাচক নেতৃত্ব দেখানোর সুযোগ এসেছে। তিনি দেখিয়েছেন কর্তৃত্ববাদী সরকারকে কীভাবে সরাতে হয়। আর এখন সুযোগ এসেছে কীভাবে সবাইকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা যায়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir