...
শিরোনাম
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ⁜ ইউনূসের অবহেলায় ১৩৮ শিশুর মৃত্যু ⁜ বাঙ্গরা থানায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার ⁜ কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ ⁜ নাঙ্গলকোটে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবী ⁜ মনোহরগঞ্জে প্রবাসীর ঘরে খাবারে চেতনানাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, অসুস্থ ৪ ⁜ নিমসার বাজারের ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ তনু হত্যা মামলায় নতুন মোড় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব, আবারও তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ ⁜ ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ ⁜ লালমাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি ⁜ বাংলাদেশ-জাপান কৃষি সহযোগিতা আরও জোরদারের আহ্বান কৃষিমন্ত্রী আমিনুর রশিদের ⁜ কুমিল্লায় এলপিজি গ্যাসের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ কুমিল্লায় উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি ⁜ কুবিতে ভর্তি পরীক্ষার টাকা ভাগবাটোয়ারা নিয়ে সমালোচনা, শিক্ষার্থীদের জন্য নেই সরাসরি বরাদ্দ ⁜ কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালে ৩ বাসে আগুন ⁜ মেঘনা নদীতে কচুরিপানার জট।দুর্ভোগে ১০ উপজেলার মানুষ। ⁜ ব্রাহ্মণপাড়ায় ইউক্যালিপটাস গাছে আটকে আছে সড়ক প্রশস্তকরণ কাজ, ভোগান্তিতে স্থানীয়রা ⁜ দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তির নেতা কারাগারে ⁜ সোনার বাংলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 3 Jan 2026, 11:06 PM

...
কুমিল্লার ১১টি আসনে ৭৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ যাচাই-বাছাই শেষ, ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল News Image

আয়েশা আক্তার

কুমিল্লার ১১টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিন আজ। যাচাই শেষে মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো: রেজা হাসান।

শনিবার (৩ জানুয়ারি ) মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এদিন এসব আসনে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল (অবৈধ) ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিমের (স্থগিত), আমজনতার দল মো. মাসুদ রানা (অবৈধ), বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন (অবৈধ) ঘোষণা করা হয়।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এনসিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজীর মনোনয়ন (অবৈধ), বাসদের কামরুন নাহার সাথী (অবৈধ)।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মুক্তিজোটের সজল কুমার কর ও স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বাসদের মোহাম্মদ আলী আশরাফের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র সামিরা আজিম দোলা (বাতিল), রশিদ আহমেদ হোসাইনী (বাতিল), জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল (বাতিল), স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক (বাতিল), মোহাম্মদ মফিজুর রহমান (বাতিল)।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) বিএনপি থেকে মোবাশ্বের আলম ভূঁইয়া ও স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসামুমনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়, যা জেলার মধ্যে সর্বাধিক।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “কুমিল্লায় ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স...

ইউনূসের অবহেলায় ১৩৮ শিশুর মৃত্যু
ইউনূসের অবহেলায় ১৩৮ শিশুর মৃত্যু

অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩৮ শিশুর। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে সারা...

বাঙ্গরা থানায় মাদকবিরোধী  অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বাঙ্গরা থানায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ মাদকবিরোধী ঝটিকা অ...

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টা...

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও নিজ...

নাঙ্গলকোটে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে    বিএনপির বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবী
নাঙ্গলকোটে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে...

নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোটনাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিস্বর গ্রামের এডভোকেট নূরে আলম ছিদ্দি...

মনোহরগঞ্জে প্রবাসীর ঘরে খাবারে চেতনানাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, অসুস্থ ৪
মনোহরগঞ্জে প্রবাসীর ঘরে খাবারে চেতনানাশক মিশিয়ে নগদ টাকা ও স...

আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামে কুয়েত প্রবাসী আবদুল হকের ঘরে খাবারের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
➤ ইউনূসের অবহেলায় ১৩৮ শিশুর মৃত্যু
➤ বাঙ্গরা থানায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
➤ কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
➤ নাঙ্গলকোটে জামায়াতের অপ-প্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবী
➤ মনোহরগঞ্জে প্রবাসীর ঘরে খাবারে চেতনানাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, অসুস্থ ৪
➤ নিমসার বাজারের ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ তনু হত্যা মামলায় নতুন মোড় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব, আবারও তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ
➤ ব্রাহ্মণপাড়া সদর বাজারে অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ
➤ লালমাইয়ে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
➤ বাংলাদেশ-জাপান কৃষি সহযোগিতা আরও জোরদারের আহ্বান কৃষিমন্ত্রী আমিনুর রশিদের
➤ কুমিল্লায় এলপিজি গ্যাসের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা
➤ কুমিল্লায় উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি
➤ কুবিতে ভর্তি পরীক্ষার টাকা ভাগবাটোয়ারা নিয়ে সমালোচনা, শিক্ষার্থীদের জন্য নেই সরাসরি বরাদ্দ
➤ কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালে ৩ বাসে আগুন
➤ মেঘনা নদীতে কচুরিপানার জট।দুর্ভোগে ১০ উপজেলার মানুষ।
➤ ব্রাহ্মণপাড়ায় ইউক্যালিপটাস গাছে আটকে আছে সড়ক প্রশস্তকরণ কাজ, ভোগান্তিতে স্থানীয়রা
➤ দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় ছাত্রশক্তির নেতা কারাগারে
➤ সোনার বাংলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ, মোবাইল:০১৭১২-৭৬৭৮৬৬,  বার্তা বিভাগ: ০১৭১১-৩৩২৪৯৮, ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

নির্বাহী সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪, ঢাকা অফিস : ০১৮১৯-৬০২০২৩, ফোন: +৮৮০২৩৩৪৪০৩৯০০।

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir