প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:22 PM
সদর দক্ষিণে অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা, এস্কেভেটর জব্দ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের রাজেশপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে রোববার (৪ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করা হয়। এসময় মাটি কাটার দায়ে অভিযুক্ত ধনপুরের শামছু মিয়ার ছেলে আব্দুল মতিন (৫০) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অনেকেই জব্দকৃত যানবাহন ছাড়ানোর ব্যাপারে ও মোবাইল কোর্টে তদবির সুপারিশ করছেন। পরবর্তীতে একই বিষয় পরিলক্ষিত হলে সরকারি কাজে বাধা প্রদানের কারণে তদবিরকারীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...