...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jan 2026, 11:38 PM

...
সাইনবোর্ডেই আটকে আছে ব্রাহ্মণপাড়া ফায়ার সার্ভিস স্টেশন News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের প্রকল্প আট বছরেও বাস্তবায়ন হয়নি। নির্মাণকাজ শুরু না হলেও উপজেলার সাহেবাবাদ এলাকায় প্রকল্পের সাইনবোর্ড ঝুলে আছে বছরের পর বছর। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান স্থাপনে দীর্ঘসূত্রিতা এই উপজেলার মানুষদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। আগুন আতঙ্ক নিয়েই এই উপজেলার বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে। একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজ আটকে থাকায় তাদের জানমালের নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তারা দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই-২০২৪ থেকে ডিসেম্বর-২০২৫ পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৫ টি ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ কোটি ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার সাহেবাবাদ এলাকায় ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করে প্রায় আট বছর আগে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের সাইনবোর্ড স্থাপন করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে সাইনবোর্ড ঝুলানোর পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণকাজ শুরুর কোনো লক্ষণ দেখা যায়নি। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্রাহ্মণপাড়াকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে উপজেলা প্রতিষ্ঠার ৪২ বছর পার হলেও এখানে এখনো একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। যার ফলে প্রতিবছর ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনায় এই উপজেলায় কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার, দোকানপাট, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চরম অগ্নিঝুঁকিতে রয়েছে।

ব্রাহ্মণপাড়া সদর বাজার, সাহেবাবাদ, জিরুইন, মালাপাড়া, অলুয়া, আসাদনগর, ধান্যদৌল, বড়ধুশিয়া, সবুজপাড়া, চান্দলা, উত্তর চান্দলা, ষাইটশালা, মাধবপুর, মকিমপুর, কান্দুঘর, শিদলাই, মহালক্ষীপাড়া, বালিনা, পুমকারা, দুলালপুর, গোপালনগর, বেজুরা, নাল্লা, শশীদল, নাগাইশ, হরিমঙ্গল, নাইঘর, দীর্ঘভূমিসহ বিভিন্ন জায়গায় বোতলে করে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেলের মতো ঝুঁকিযুক্ত জ্বালানি। এতে এসব এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি আরও বেড়েছে।

এই উপজেলার কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পাশের উপজেলা বুড়িচং বা পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অথবা কুমিল্লা জেলাশহর থেকে ফায়ার সার্ভিসকে আসতে হয়। ফলে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় এবং এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বশিরুল আলম বলেন, আমাদের এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে বড় বিপদে পড়তে হয়। পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়, আর ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আমরা সব সময় আগুন আতঙ্কে থাকি। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা কখনো সময় মত ফায়ার সার্ভিসকে পাই না। যার ফলে অগ্নিকাণ্ডে আমাদের এই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের দ্রুত সহায়তা পাই না বলে আমাদের জানমালের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকে।

কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইকবাল হোসেন বলেন, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কার্যক্রম চলমান আছে। শিগগিরই নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ শুরু করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir