...
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা ⁜ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ ⁜ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jan 2026, 12:09 AM

...
পড়াশোনায় আগ্রহী করতে ৪০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস উপহার দিল চন্দ্রবান বিবি হাউজিং News Image

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লার স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান চন্দ্রবান বিবি হাউজিং। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সদর উপজেলার চম্পক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে।

এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে চন্দ্রবান বিবি হাউজিং। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহিনুর আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রবান বিবি হাউজিংয়ের কর্ণধার চন্দ্রবান বিবি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আলাউদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুর্ণা দেব।

শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রবান বিবির সর্বকনিষ্ঠ পুত্র এনামুল হক পাখি। এছাড়াও উপস্থিত ছিলেন সাইবা ট্রেড সেন্টারের সভাপতি মোঃ এরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. আই. রিপন, সহ-সভাপতি মোঃ শাহজাহান, ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ— জোবেদা আক্তার, ছালেহ বেগম, পেয়ারা বেগম, মাইনুর আক্তার, অপর্ণা দাশ, তুর্ণা দেব, রহিমা চৌধুরী, মাহমুদা আক্তার, তানিয়া সুলতানা ও শিল্পী দেবনাথ।

বিশেষ অতিথির বক্তব্যে এনামুল হক পাখি বলেন, স্কুল ড্রেস একটি আবশ্যক বিষয়। বছরের শুরুতে বই-খাতাসহ অন্যান্য খরচের পাশাপাশি নতুন করে ইউনিফর্ম তৈরি করতে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়। সেই বিষয়টি বিবেচনা করেই আমরা সকল শিক্ষার্থীর জন্য সাইদুল ইসলাম ভাইয়ের সহযোগিতায় নতুন স্কুল ড্রেস উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ তাদের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকতে পারি।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সুনন্দা চক্রবর্তী বলেন, চন্দ্রবান বিবি হাউজিং যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই উপহার পেয়ে আমাদের শিক্ষার্থীদের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এই মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। অভিভাবকরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং চন্দ্রবান বিবি হাউজিং এবং সাইদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...

হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...

মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...

কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...

প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...

​নিজেস্ব প্রতিবেদক​কুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা
➤ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir