প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:49 AM
বুড়িচংয়ের আনন্দপুরে ফকির আব্দুস সালাম (রহ:) এর ওরুছ মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালামে (রহ:) এর ৪৯ তম বার্ষিক ওরুছ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ জুন) দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদে ওরুছ-মাহফিলটি সম্পন্ন হয়।
মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরুছ মাহফিলে প্রধান অতিথি ছিলেন,পীর মুফতি মাওলানা সৈয়দ মোঃ আবু বকর সিদ্দিকী আল হাসানী, উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ। ওরুছ মাহফিলের শুরুতে তালিম ও জিকির মাহফিল পরিচালনা করেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মোঃ আতাউর রহমান (আতা ভাই)।
প্রধান বক্তা ছিলেন, বুড়িচং নজরুলিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মাও. মো. শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী। মাওঃ মুফতি সালাউদ্দিন মামুন ফারুকীর উপস্থাপনায় ওরুছ মাহফিলে তাকরির পেশ করেন,. হাফেজ মুফতি এম ফাহাদ হোসাইন, ইমাম আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোঃ খোরশেদ আলম,গাউছিয়া কমিটি বুড়িচং উপজেলা কমিটির সহ-সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া ও হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম হোসেনপুরী।
উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির আহ্বায়ক মোঃ আলী মিয়া, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ মীর হোসেন, মোঃ আব্দুল খালেক, প্রভাষক মোঃ মাহবুব আলম, আনন্দপুর ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন রেজা, সাবেক মেম্বার মোঃ রফিজুল ইসলাম, মোঃ আবুল খায়ের আর্মি, ডাঃ মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, মোঃ শরিফুল ইসলাম সুমন ও ফয়েজ আহমদ সহ আরো অনেকে। উক্ত ওরুছ মাহফিলটি ২২ জুন, রবিবার বাদ মাগরিব থেকে মধ্য রাত পর্যন্ত চলে। পরে মিলাদ কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...