প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2025, 8:47 AM
বাঞ্ছারামপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান ধর্মঘট
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। এছাড়া, তাদের টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেডে উন্নয়ন দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বাঞ্ছারামপুর উপজেলা’র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে এম শাকির মাহমুদ, মেজবাউল আলম, আব্দুল আজিজ, মনির হোসেন, মাইন উদ্দিন, কামাল উদ্দিন, বশির আহমেদ, আল আমিন, শাহিন কাদির, নুরজাহান, মাহফুজা আক্তার, রোহোনা আক্তার, আজহারুল হক এবং মো. সালাম প্রমুখ।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের শিকার। তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে টেকনিক্যাল কর্মীদের গুরুত্ব অপরিসীম। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো দুর্বল হয়ে পড়বে। তারা আশা করেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি পূরণের উদ্যোগ নেবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...