...
শিরোনাম
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি ⁜ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি ⁜ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬ ⁜ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা ⁜ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন ⁜ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব ⁜ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম ⁜ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ⁜ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার ⁜ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের ⁜ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী ⁜ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে ⁜ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি। ⁜ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা ⁜ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি ⁜ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় ⁜ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:14 AM

...
বর্ণাঢ্য আয়োজনে পরম্পরায় তৃতীয় বর্ষপূর্তি পালিত News Image

নিজস্ব প্রতিবেদক

সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল মনন ও শুদ্ধ আবৃত্তির ধারাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে মিলনায়তনটি পরিণত হয় এক উৎসবমুখর সাংস্কৃতিক মিলনমেলায়।

পরম্পরায়-এর পরিচালক, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ও সাবেক ডিন অধ্যাপক ড. এম এম শরিফুল করীম, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও গবেষক ড. আবুল বাসার,  কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি  ও সিনিয়র সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট, কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন।

পুরস্কার বিতরণ পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ,  আমিন তানভীর, স্যাম আল মামুন।

শুরুতেই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর পরম্পরায়-এর শিক্ষার্থীরা একযোগে প্রতিষ্ঠানের শ্লোগান উচ্চারণ করলে মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে আবেগ ও ঐক্যের অনুভূতি।

আলোচনা পর্ব শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথিবৃন্দ পরম্পরায়-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এবছর বিভিন্ন বিভাগ থেকে ৩০ জন শিক্ষার্থীকে পরম্পরায়-এর সুদৃশ্য টেরাকোটা মেডেল প্রদান করা হয়। এছাড়া বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আরও ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত ছিল বর্ষসেরা শিক্ষার্থী (স্টুডেন্ট অব দ্য ইয়ার) ঘোষণা। পরম্পরায়-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাধ্যা দত্ত তার ধারাবাহিক সাফল্য, নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য এই সম্মাননায় ভূষিত হন।

সমাপনী পর্বে পরম্পরায়-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মনোরম আবৃত্তি পরিবেশনা উপস্থাপন করে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পরম্পরায়-এর শিক্ষার্থীরা। সঞ্চালনায় ছিলেন নবনীতা নৃত্তিকা দাস, বর্ণালী রায়, ফারহিনা এমরান, প্রত্যাশা ভৌমিক, আদ্রিতা ভৌমিক ও তালহা জোবায়ের।

অনুষ্ঠানে জানানো হয়, পরম্পরায় ২০২৫ বর্ষের সমাপনী পরীক্ষায় মোট ৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী আরও ৩৭ জন শিক্ষার্থীকে সমাপনী সনদপত্র প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে পরম্পরায়-এর পরিচালক, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বলেন, “পরম্পরায় কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক পরিবার। এখানে আমরা শুদ্ধ উচ্চারণ, ভাবসম্প্রসারণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে চেষ্টা করছি। তৃতীয় বছরে পদার্পণ আমাদের জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি

দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...

দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...

“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...

দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়  গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...

চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...

রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার  কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...

কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
➤ দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের আকুতি
➤ দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৮৬
➤ চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়ছে স্বজনদের হতাশা
➤ রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগীর হোসেন
➤ শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব
➤ ব্রাহ্মণপাড়ায় রেস্টুরেন্ট মালিকের ঘর থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া ​জামিনে বেরিয়ে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম
➤ সরকারি ব্যবস্থাপনায় হাজীরা ফেরত পাচ্ছেন সর্বোচ্চ ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা
➤ একাধিক ইভেন্টে চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে ব্রাহ্মণপাড়ার প্রতিনিধিত্ব করবে বিজয়ীরা
➤ ব্রাহ্মণপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার হাট-বাজারে অবাধে বৃদ্ধি পাচ্ছে পরিবেশের ক্ষতিকর পলিথিনের ব্যবহার
➤ রাজনীতি আর মাস্তানি একসাথে চলে না : বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের
➤ মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা -- সোহেল রুশদী
➤ দাউদকান্দিতে বাসযাত্রী অজ্ঞান পার্টির কবলে
➤ বাঙ্গরায় ১৭ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী খবির গ্রেফতার, এলাকায় স্বস্তি।
➤ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধ ভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা
➤ কুবি ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাজিফা ও রনি
➤ কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
➤ কুমিল্লা পুলিশ সুপার দেশসেরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir